পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় চাল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। চালক ও হেলপার অত আছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার গজালিয়া গ্রামের মধ্যপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। চালক রিপন ও স্থানীয় হাফিজুর রহমান জানায়, সিলেট থেকে ২০ মেট্রিক টন চাল নিয়ে ট্রাকটি আশাশুনির বড়দল যাচ্ছিল। বড়দল শিরুলার, হাজরাখালীর লুৎফর রহমানের চাল। পথ ভুলে আশাশুনির দিকে না যেয়ে পাইকগাছা পথে কয়রার দিকে চলে যায়। গজালিয়ায় যাওয়ার পর চালক জানতে পারেন সে পথ ভুলে অন্য পথে চলে আসছে। গাড়ী ফিরিয়ে আবার পাইকগাছা হয়ে গন্তব্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাঁশের ট্রাককে সাইড দিতে গেলে যশোর-ট-১১-৪৬৭৭ ট্রাকটি দেলোয়ার মাষ্টারের পুকুরে পড়ে যায়। চাল উদ্ধার করে নসিমন করে আশাশুনিতে নেয়ার চেষ্টা করছে। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি পুকুর থেকে উঠানো সম্ভব হয়নি।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














