কিডনি দানে স্বামীর জীবন বাঁচালেন ফারজানা, এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন

0
170

যশোর অফিস : যশোরের শার্শা উপজেলার কুদ্দুস বিশ্বাসের (৫০) জীবন বাঁচাতে নিজের কিডনি দান করেছেন স্ত্রী ফারজানা (৩০)। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত কুদ্দুসের চিকিৎসার জন্য তাকে তুর্কিস্তানে পাঠানো হয়, যেখানে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।
চার মাস পর শুক্রবার বিকালে হেলিকপ্টারে বাড়ি ফেরেন তিনি। যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইকোপার্ক মাঠে হেলিকপ্টার অবতরণ করে। তাকে স্বাগত জানাতে হাজারো মানুষ ফুল, ব্যানার ও মিষ্টি নিয়ে ভিড় করেন।
শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, “ফারজানা ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।” এলাকাবাসী বলছে, “ভালোবাসা এখনো বেঁচে আছে, ফারজানার মতো মানুষদের মাধ্যমে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here