নিজস্ব প্রতিবেদক : যশোর জিমনেশিয়ামে ‘নতুন প্রতিভার অন্বেষণ’
অনুর্ধ্ব-১৪ টেবিলটেসি বাছাই প্রশিক্ষণ
শিবিরের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি
হিসেবে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন
সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক সাইদুর রহমান
খান। তিনি বলেন, সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে
বিভিন্ন জেলায় টেবিল টেনিসের নতুন নতুন
ইভেন্টের আয়োজন করা হবে। খেলার মাধ্যমে অন্যান্য
জেলা থেকে টেবিল টেনিসের নতুন খেলোয়াড় তৈরি
হবে। খেলাধূলার মাধ্যমে আগামী প্রন্মকে সুন্দর
ভবিষ্যৎএর পথ দেখানো হবে।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত
ছিলেন বিআরটিএএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)
এবং, টেবিল টেনিস এক্সপানশন ইনিশিয়েটিভ
চেয়ারপারসন আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর পুলিশ সুপার রওনক
জাহান।
যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ
টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি
তাহমিনা তারমিন বিনু, টেবিলটেনিসের জাতীয়
প্রাক্তণ খেলোয়াড় আল মারুফ এনায়েত হোসেন,
কোচ হাফিজুর রহমান, জেলা সমাজসেবা
কার্যালয়ের উপপরিচালক অনিসত কুমার সাহা, জেলা
ক্রীড়া সংস্থার এহডক কমিটির সদস্য সচিব ও জেলা
ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, সদস্য এজেড এম
সালেক, নিবাস হালদার ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
এর আগে সকালে যশোর জেলা সমাজসেবা
কার্যালয়ের উদ্যোগে শহরের নাজিরশংকরপুরস্থ সরকারি
শিশু পরিবারে টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালার
উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক
সাইদুর রহমান খান । টেবিল টেনিস এক্সপানশন
ইনিশিয়েটিভ (টিটিইআই)-এর সহযোগিতায় এ
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত
ছিলেন বিআরটিএএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)
এবং, টেবিল টেনিস এক্সপানশন ইনিশিয়েটিভ
চেয়ারপারসন আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর পুলিশ সুপার রওনক
জাহান। যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেবিলটেনিসের
জাতীয় প্রাক্তণ খেলোয়াড় আল মারুফ এনায়েত
হোসেন, কোচ হাফিজুর রহমান, প্রেসক্লাব
যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিসত কুমার
সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেবিল
টেনিস ফেডারেশনের সহ-সভাপতি তাহমিনা
তারমিন বিনু, যশোরের অফতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
কমলেশ মজুমদারসহ ক্রীড়া ব্যক্তিত্বরা।
আলোচনা শেষে প্রধান অতিথি প্রধান অতিথি
ফিতা কেটে ১৫দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার
উদ্বোধন করেন।















