সাতক্ষীরা কালিগঞ্জে কুশুলিয়ায় মহাসিন তরফদারের পৈত্রিক সম্পত্তি কালাম তরফদার গং দের দখলের চেষ্টা থানায় অভিযোগ দায়ের।

0
128

কাজী আল মামুন কালিগঞ্জ সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টাকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মহাসিন তরফদার (৪৫)
সরেজমিন ও থানা সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের মহাসিন তরফদার বাদী হয়ে গত ২০ জুন থানায় একটি অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন, তাহার ৪২ শতক জমি ভুলবশত তার চাচা কালাম তরফদারের নামে ভুল রেকর্ড হলে মহসিন তরফদার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন মামলায় কালাম তরফদার পরাজয় হওয়ার ভয়ে মহাসিন তরফদারের বসতভিটা দখলের উদ্দেশ্যে স্থানীয় কিছু ব্যক্তি এবং গুন্ডাবাহিনী নিয়ে জমি জবরদখল নেওয়ার চেষ্টা করছে এ ব্যাপারে মহসিন তরফদার তার চাচা কালাম তরফদার সহ তিনজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী আরো জানান অভিযুক্তরা তাদের বাড়িতে এসে জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে তাকে ঘর থেকে টেনে বের করে গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার শিকার করেন । ভুক্তভোগীর দাবি, তাকে দুর্বল ভেবে চাপ সৃষ্টি করছে বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার পুলিশ প্রশাসন ও উদ্বোতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here