কুয়াদা (যশোর) প্রতিনিধিঃ যশোর মনিরামপুর উপজেলার কুয়াদা বাজার সংলগ্ন পাথালিয়া গ্রামে কেআতুল মাদ্রাসা ও জামে মসজিদে জোরপূর্বক মাইকে আযান ও জামাতে নামাজ বন্ধের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পাথালিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ইকবাল হোসেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত দুই বছর আগে পাথালিয়া কেরাতুল মাদ্রাসা জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি মাদ্রাসা হিসাবে চললেও এক বছর পর এলাকার মুসল্লিগণ মিলে মাদ্রাসার সাথে মসজিদ সংযুক্ত করেন। এরপর থেকে উক্ত স্থানে আযান ও জামাতে নামাজ আদায় শুরু হয়। কিন্তু সম্প্রতি একই গ্রামের মৃত নওশের চেয়ারম্যানের ছেলে রেজাউল ও আজিজুল উক্ত মসজিদের মাইকে আযান ও জামাতে নামাজ পড়া বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে এলাকার মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা জানান আজিজুল উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সে কারণে তিনি ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড সহ এলাকার নিরীহ মানুষদের বিভিন্ন রকম হারানি করেন। এ ব্যাপারে অভিযুক্ত রিজাউল এর সাথে কথা বলে তিনি জানান আজান ও নামাজ বন্ধের ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিয়োগ করেছে।বিষয়টি নিয়ে তার ভাই আজিজুলের সাথে কথা বললে তিনি জানান একই এলাকায় দুই পাশে দুই টি মসজিদ রয়েছে আমাদের এলাকার দ্বন্দ্বের কারণে উক্ত স্থানে এলাকার মুসল্লিরা নামাজ আদায় করত। কিন্তু সম্প্রতি ৩ নং ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় আমরা উক্ত স্থানে আজান ও নামাজ বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা উক্ত স্থানে আযান ও জামাতে নামাজ পড়তে দেব না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান এলাকার বিবাদ সংক্রান্ত কারণে উক্ত মসজিদে আজান ও জামাতে নামাজ পড়তে দেয়া হচ্ছে না বলে আমি শুনেছি বিষয়টি যদি সঠিক হয় তবে অবশ্যই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে ৩ নং ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সাথে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করলেও তিনি অসুস্থতার কারণে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













