সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরা সদর ও শালিখা উপজেলার মধ্যে প্রবাহিত ফটকি নদী দীর্ঘ দিন ধরে কুচুরিপানায় নিমজ্জিত থাকায় নদী পাড়ের বসবাসরত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ার পাশাপাশি মাছধরা সহ অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। যার ফলে বেশি ভোগান্তিতে ছিল নদীপাড়ের বসবাসরত মৎস্যজীবীরা। এ নদীর মাছসহ জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এলাকার মৎস্যজীবিরা কয়েক দফা বৈঠক করেন। অবশেষে মৎস্যজীবিরা বিষয়টি বুঝতে পেরে একাত্মতা ঘোষণা করে লেগে যায় এ নদী পরিস্কারের কাজে। প্রায় শতাধিক লোক স্বেচ্ছায় নদী পরিস্কারে কাজ করেন। বর্তমানে নদীটি পরিস্কার হওয়ায় নদীর দু’পাশে বসবাসকারীরা সুফল ভোগ করতে চলেছে। এতে এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষায় দেড় কিলোমিটার এ নদীর কচুরিপানা পরিস্কার ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে কয়েক শত মৎস্যজীবির জীবন জীবিকা সচ্ছল হতে চলেছে। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি (কৃষ্ণরামপুর) গ্রামের সরজিৎ রায়, মিঠুন বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, সুর্বন বিশ্বাসসহ একাধিক মৎসজীবিরা জানান, দীর্ঘ দিন যাবৎ এ নদীতে কুচুরিপানা ভরে থাকায় মৎস্য জীবিরা অসহায় মানবেতর জীবন যাপন করছিলো। ফলে, নিরূপায় হয়ে নিজেরাই নিজ উদ্যোগে কুচুরিপানা পরিস্কার করতে লেগেছে। শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, শালিখা উপজেলার প্রাচীন এ নদীতে পূর্বে দেশীয় মাছের অভয়ারণ্য ছিল। এ অঞ্চলের মানুষ এ নদী থেকে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। প্রায় ৪৯ কিলোমিটার এ নদীর দু’ধারে অনেক গরীব অসহায় মানুষ বাস করছে। যাদের একমাত্র জীবিকার আশ্রয়স্থল এই ফটকী নদী। নদীর পরিবেশ রক্ষায় এলাকার মৎস্য জীবিরা নদী পরিস্কারের যে ভূমিকা রেখেছে আমি তাদের সাধুবাদ জানাই। এ বিষয়ে আমার সার্বিক সহযোগিতা রয়েছে। পরিবেশ রক্ষায় আমরা সব সময় কাজ করছি। আমরা চাই আমাদের মাগুরার পরিবেশ সবুজের সমারোহে ভরে থাক । সেই সাথে নদ নদী, খাল বিলে ভরে উঠুক দেশীয় প্রজাতির মাছ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















