সাবেক কোষাধ্যক্ষ’র মৃত্যুবার্ষিকী কবর জিয়ারত ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করল যশোর চেম্বার অব কমার্স

0
207

নিজস্ব প্রতিবেদক : যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক কোষাধ্যক্ষ এস এম শামীম
উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চেম্বারের পক্ষ থেকে বুধবার মরহুমের কবর
জিয়ারত করা হয়েছে। পরে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি
মিজানুর রহমান খান, সহসভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক
মকসেদ আলী, এজাজ উদ্দিন টিপু, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু,
কাসেদুজ্জামান সেলিম, সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে গত ১২ আগস্ট বাদ আসর চেম্বারের নিজস্ব ভবনে মরহুমের রুহের
মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল।
যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ও
সম্পাদক তানভিরুল ইসলঅম সোহান জানিয়েছেন শিগগিরই স্মরণ সভার
আয়োজন করা হবে। সেখানে ব্যবসায়ীসহ সব শ্রেণি পেশার মানুষকে
আমন্ত্রণ জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here