বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল কাস্টমসের উপকমিশনার ও সহকারী কমিশনার পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একযোগে দেশের বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার ৭৩ জন উপকমিশনার ও ৮৭ জন সহকারী কমিশনারকে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। ১৪ আগস্ট এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১-র সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।বেনাপোল কাস্টম হাউসের উপ কমিশনার মির্জা রাফেজা সুলতানাকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। তাস্থলে এখনো কাউকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি।বেনাপোল সহকারী কমিশনার প্রকাশ দে কে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটে, রাজন হোসেনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে, সাজিদ মাহমুদ কৌশিককে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়, আবু সালেহ আব্দুন নূরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট চট্রগ্রামে, আসিবুল হককে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) ও দয়াল রায়কে মূল্য সংযোজন কর নিরীক্ষা (গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর) ঢাকায় বদলি করা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














