স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, অনেক উপজেলার চাষী জমিতে জলাবদ্ধতার কারনে চাষাবাদ ব্যাহত হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশন করে এসব জমি চাষাবাদের উপযোগী করে তুলতে হবে। তাহলে ফসলের উৎপাদন বাড়বে। হাসপাতালে সাপ, কুকুর ও বিড়ালে কামড়ালে যাতে রোগীরা চিকিৎসা নিতে পারে, এজন্য ভাকসিন রাখতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার ব্যানার্জী বলেন, ভবদহ এলাকায় ৮টি গেট দিয়ে পানি নামানো হচ্ছে। কেশবপুর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। হরিহর নদীর খনন বাড়ানো হবে। মুত্তেশ^রী খালে সিএস ম্যাপ অনুযায়ী স্কেভলেটার দিয়ে খনন করা হবে। ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন প্রতিদিনই কুকুর ও বিড়ালে কামড়ানো রোগীর চাহিদা বাড়ছে। ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান বলেন ঝিকরগাছা, চৌগাছা, বেনাপোলসহ বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের ৮০ শতাংশ জমি বেদখলে। ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় দৃষ্টি নন্দিত ডাক বাংলো নির্মান করা হবে। নাভারণ ও কেশবপুরে দুটি মার্কেট নির্মানের জন্য অনুমোদনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যশোর শহরের জাবির হোটেলে সামনে ৮০ শতাংশ জায়গায় বড় মার্কেট নির্মানের জন্য ২শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন,পৌর এলাকায় মশক নির্ধন কার্যক্রম চলমান রয়েছে। কোন এলাকায় যদি মশার উপদ্রোব বৃদ্ধির খবর জানালে ব্যবস্থা নেয়া হবে। সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন বাঘারপাড়া বাদে বাকি সাত উপজেলায় সাপে কামড়ানোর রোগীর এন্টিভ্যান ভাকসিন আছে। এ পর্যন্ত ৩১৪ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বর্ষাকালে ডেঙ্গু বাড়ে। এজন্য সবাই সচেতন হতে হবে। এসময় আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














