স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর প্রাইমারী স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৯.২ কেজি ওজনের ৫৭ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে গত ২৯ আগস্ট ২০২০ তারিখ ১৯১০ ঘটিকায় বেনাপোল বিওপি’তে কর্মরত নায়েক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর প্রাইমারী স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর হতে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে ৯.২ কেজি ওজনের ৫৭ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামীর নাম মোছাঃ বানেছা খাতুন (৪৫), স্বামী-মোঃ দুখু মিয়া, গ্রাম-সাদিপুর, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৫,৭০,৪০,০০০/- (পাঁচ কোটি সত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা। উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














