রাসেল মাহমুদ, যশোর : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে প্রতিনিয়ত বেড়েই চলেছে চুরির ঘটনা। প্রতিদিনই কোথাও না কোথাও চুরি হচ্ছে উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যান, রিকশা, ইজিবাইক, নসিমন, পানির পাম্পসহ মূল্যবান জিনিসপত্র। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।ভুক্তভোগীদের অভিযোগ, রাতের আঁধারে চোরের দল সহজেই এসব যানবাহন ও মালামাল নিয়ে যাচ্ছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত টহল না থাকায় চোরচক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় বাসিন্দারা জানান,“আমরা চোরের ভয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে।”তবে এসব চুরির বেশিরভাগই এখনো অধরা থেকে যাচ্ছে। শুধু সিঁচকে চুরি নয়, সম্প্রতি ডাকাতির ঘটনাও ঘটেছে এলাকায়। সপ্তাহের ব্যবধানে কচুয়ার দেয়াপাড়ায় পল্লু সাহার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় দুর্বৃত্তরা। এছাড়া রূপদিয়া গ্রামের নার্সারি ব্যবসায়ী মাসুদ পারভেজ ও সংবাদকর্মী মওদুদ আহম্মেদের ফার্ম থেকে চুরি হয় সাব-মার্সিবল পাম্প। গত বৃহঃস্পতিবার রাতে নরেন্দ্রপুর থেকে একসাথে দুটি নসিমনও উধাও হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, চুরি-ডাকাতি বেড়ে চললেও পুলিশের তৎপরতা তেমন চোখে পড়ছে না। সচেতন মহল দ্রুত চোরচক্রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Home
যশোর স্পেশাল যশোরের রূপদিয়ায় বেড়েছে চুরি ঘটনা; প্রতিদিনই উধাও হচ্ছে ভ্যান–রিকশা, ইজিবাইক ও নসিমন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














