গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

0
92

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজী পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি (১০) নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরের দরজা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের কেরামত আলীর ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাব্বি। ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশের সময় বৈদ্যুতিক তারের লিকেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here