মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর বাজারে আজ রবিবার সকালে ইসরাফিল মোল্যা (২৫) নামে এক আওয়ামীলীগকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।মাগুরা সদর হাসপাতালে ভর্তি ইসরাফিল জানান, সকাল ১০ টার দিকে তিনি গঙ্গারামপুর বাজারে বাড়ির জন্য কিছু মালামাল কিনতে আসেন। এ সময় পুর্ব বিরোধের জের ধরে গঙ্গারামপুরের মাকসুদুর রহমান ডলারের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তার ওপর হামলা চালায়। এ সময় তারা দু’পায়ে হাতুড়ি দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। ডলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ ফিরোজ হোসেনের সমর্থক। ডলার স্থানীয় গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত।এদিকে গঙ্গারামপুরের সাইদ মোল্যাসহ অন্যরা জানান, গ্রামীণ দলাদলি নিয়ে গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ ফিরোজ হোসেনের সমর্থকদের সাথে শালিখা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেনের সমর্থকদের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব সুত্রে গত ৪ আগস্ট উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় ১০ ব্যক্তি আহত ও ১৫টি বাড়িতে লুটপাট ভাংচুর হয়। এ সংঘর্ষের পর থেকে উভয় গ্রুপে উত্তেজনা চলমান ছিল। যার এক পর্যায়ে রবিবার সকালে কামাল হোসেনের সমর্থক ইসরাফিলকে একা পেয়ে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফিরোজের সমর্থক ডলারসহ অন্যরা এ হামলা চালায়। এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














