মানবিকতার চরম দৃষ্টান্ত! শৈলকুপা হাসপাতালে অ্যাটর্নি জেনারেলের ‘ঠান্ডা হাওয়া’ বিপ্লব! গরমে হাসফাঁস করা রোগীদের মুখে ফুটলো হাসি!

0
111

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : তীব্র গরমে হাঁসফাঁস করা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ এবং ওয়ার্ডের রোগীদের জন্য যেন এক ঝলক ‘ঠান্ডা হাওয়া’ নিয়ে এলেন সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা! বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং শৈলকুপার কৃতি সন্তান, অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান, তাঁর নিজের ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালটিকে একসঙ্গে ২০টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন!
তাঁর এই অভাবনীয় উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা। আজ, বৃহস্পতিবার দুপুরে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এই ২০টি সিলিং ফ্যান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
জানা গেছে, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ জন রোগী বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে সেবা নিতে আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় ফ্যানের সংখ্যা ছিল অত্যন্ত কম। গরমে রোগীদের কষ্ট চরমে উঠলে বিষয়টি নজরে আসে হাসপাতালের দায়িত্বশীলদের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এই প্রসঙ্গে জানান, “আমাদের নিজস্ব সক্ষমতা না থাকার কারণে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমাদের শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান স্যার বিষয়টি জানতে পেরেই তৎক্ষণাৎ নিজ উদ্যোগে ২০টি সিলিং ফ্যান উপহার দিলেন। তাঁর এই মহানুভবতায় বহির্বিভাগ এবং ওয়ার্ডের হাজার হাজার রোগীর কষ্ট অনেকটাই লাঘব হবে। স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ।”
মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান সরকারি কাজের বাইরেও নিজ এলাকার মানুষের জন্য যে এমন নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রমাণ করে তিনি শুধু একজন আইনজ্ঞ নন, জনগণের কাছে তিনি একজন ‘আসল হিরো’! তাঁর এই মানবিকতা ও দায়বদ্ধতা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। নেটিজেনরা বলছেন, এমন জনপ্রতিনিধিই দেশের প্রতিটি কোণে প্রয়োজন। শৈলকুপার মানুষ আজ তাঁদের কৃতি সন্তানের জন্য গর্বিত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here