যশোরে খেজুরগাছ চাষে নতুন উৎসাহ : বাগান পরিদর্শনে কর্মকর্তারা

0
66

নিজেস্ব প্রতিবেদক : যশোরের সদর উপজেলার ফতেপুর গ্রামে খেজুরগাছ চাষ ও রস উৎপাদনে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। স্থানীয় কৃষক টিএম মামুন কায়সার প্রতিষ্ঠিত খেজুর বাগান পরিদর্শনে শুক্রবার সকাল ৯টায় উপস্থিত হন কৃষি মন্ত্রণালয়, বিএডিসি ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা বাগানের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন দলের নেতৃত্ব দেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. হারুনুর রশিদ। তাঁর সঙ্গে ছিলেন—এ কে এম কামরুজ্জামান, যুগ্ম পরিচালক, বিএডিসি কৃষিবিদ দীপঙ্কর কুমার দাস, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, যশোর কৃষিবিদ মো. আবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক, ডিএই কৃষিবিদ রাজিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার, সদর কৃষিবিদ কিশোর কুমার সাহা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির ও কৃষিবিদ মো. জাহিদুর রহমান, পরিদর্শন শেষে কর্মকর্তারা বলেন, যশোরের মাটি ও আবহাওয়া খেজুরগাছের চাষের জন্য উপযোগী। পরিকল্পিতভাবে বাগান সম্প্রসারণ করা গেলে রস ও গুড় উৎপাদনে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হবে। তারা আরও জানান, আধুনিক পদ্ধতিতে রস সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা গেলে যশোর অঞ্চল আবারও খেজুর রস উৎপাদনের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে। বাগান মালিক টিএম মামুন কায়সার জানান, সরকারি সহযোগিতা ও পরামর্শ পেলে তিনি আগামী মৌসুমে বাগান দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন। কৃষিবিদদের মতে, খেজুর রস ও গুড়ের বাজারদর সবসময় স্থিতিশীল থাকায় কৃষকদের জন্য এটি লাভজনক একটি মৌসুমী আয়ের খাত হতে পারে। পরিদর্শন শেষে কর্মকর্তারা প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here