নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম
রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক
কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার যশোর কালেক্টরেট সভা কক্ষ
অমিত্রাক্ষরে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কারের সমমান
অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট বিতরণ করেন জেলা
প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা মহিলা বিষয়ক
কার্যালয়ের উপপরিচালক অনিতা মল্লিকের সভাপতিত্বে
বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান
টুকুন, জুলাইযোদ্ধা সালমা আক্তার, এনসিবির
প্রতিনিধি নূরুজ্জামান,অদম্য নারীদের মধ্যে প্রিয়াঙ্কা
রানী, শরিফা ইয়াসমিন, সুলতানা রাজিয়া । এসময়
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)
সুজন সরকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাফফাত আরা সাঈদ প্রমুখ।
পরিচালনা করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র
শিক্ষক আহসান হাবীব পারভেজ।
ক্রেস্ট প্রাপ্ত অদম্য নারী হলেন, জেলা পর্যায়ে
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী প্রিয়াঙ্কা
রানী সুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী
সুলতানা রাজিয়া, সফল জননী শ্যামরী রানী পাল,
নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী
শরিফা ইয়াসমিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান
রেখেছে যে নারী সুষমা বেগম।















