আশাশুনি সদরে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে কাজী আলাউদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক

0
83

এম এম সাহেব আলী,আশাশুনি (সাতক্ষীরা) থেকে আশাশুনি সদরের নাটানায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় নাটানা বারুনি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলাম দলের নেতৃবৃন্দরা নিজেদেরকে সার্বজনীন বলে দাবি করতে শুরু করেছে। তাহলে এখন তাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ ব্যাপী আপনাদের যে প্রতিষ্ঠান গুলো আছে সেখানে কত জন সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনেরা চাকরী করার সুযোগ পেয়েছে। যারা এক সময় বাংলাদেশই চাননি তারা কিভাবে বাঃলাদেশের উন্নয়ন করবে। বাংলাদেশে এত ধর্ম থাকতে নির্দিষ্ট একটি ধর্মের নামে রাজনৈতিক দল গঠিত হবে কেন? তিনি উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমি যে সময়ে এমপি ছিলাম সে সময়ে আপনাদের ভাই বোনেরা কালিগঞ্জে কিভাবে ছিলেন সেটা খবর নিয়ে দেখেন। পূর্বে আমার নির্বাচিত এলাকার রাস্তাঘাট গুলো দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন মানুষ কেন আমাকে ‘বান ভাষী মানুষের বন্ধু’ বলে। এখন যেহেতু আশাশুনি আমার সংসদীয় এলাকায় পড়েছে সেহেতু আমাকে একবার সুযোগ দিন আশাশুনি উপজেলাকে মনের মত গড়তে। এখানে সুপেয় পানি, পানি নিষ্কাশন, উন্নত স্বাস্থ্য সেবা, রাস্তাঘাট কিছুই নেই। এই নেই নেই কে আমি পরিপূর্ণ করতে চাই, যদি আপনারা আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় এবং উপজেলা হিন্দু, বৈধ্য, খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মিরীন ময় মল্লিকের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ,
আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত আলী,
সদস্য সচিব আব্দুল কাদের, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা মহিলা দল নেত্রী মর্জিনা ইসলাম বেবি, বিএনপি নেতা স ম ফজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি প্রিতিস রায়, ইউপি সদস্য মঙ্গল, নাটানা বারুনি মন্দিরের সাবেক সভাপতি কিশোর চন্দ্র মল্লিক ও তপতী রানী সরকার প্রমুখ।
উঠান বৈঠাক শেষে নাটানা বারুনি মন্দিরের নেতৃবৃন্দের হাতে মন্দির সংস্কারের জন্য নগত ৫০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি কাজী আলাউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here