খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে ২০ জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দেওয়া বন্দবিলা ইউনিয়নের ২০ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় হিসেবে শীতের শাল তুলে দেন শিক্ষার্থীরা। স্বাধীনতার ৫৫ বছরের মাথায় এমন সংবর্ধনা পেয়ে মুক্তিযোদ্ধারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের বীরত্বগাথা ও সংগ্রামের দিনগুলোর বর্ণনা শুনে সবার চোখ পানিতে ভিজে যায়। এদিন দুপুর পর চিত্রা মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার৷ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তবে তাদের সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ কহিনুর আলম। এর আগে সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর পর্যন্ত চলা প্রতিযোগিতার নানা ইভেন্টে নিজেদের নৈপুণ্য তুলে ধরে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধারা।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...














