প্রেস বিজ্ঞপ্তি: মাদক ও মোবাইল আসক্তি থেকে শিশু-কিশোরদের দূরে রেখে সুস্থ বিনোদন ও শারীরিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে মদিনা অটো যশোর এর সহযোগিতায় গড়বো সমাজ কল্যাণ সংস্থা (জিএসকেএস), যশোর আয়োজন করেছে ‘আন্তঃস্কুল জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’। শুক্রবার বিকাল ৩টায় রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসকেএস-এর দাতা সদস্য এড. হাজী আনিছুর রহমান মুকুল, সমাজসেবক জাহিদ হাসান টগর এবং হাসানুজ্জামান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিএসকেএস-এর সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু।শুভেচ্ছা বক্তব্য দেন জিএসকেএস-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ এম আই নয়ন।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গড়বো সমাজ কল্যাণ সংস্থার এই আয়োজনকে সাধুবাদ জানান এবং শিশু-কিশোরদের মোবাইল ছেড়ে মাঠে খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।অতিথিদের বক্তব্য শেষে টসের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এবারের টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী পর্ব শেষে বিকাল ৪টা থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
Home
যশোর স্পেশাল গড়বো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আন্তঃস্কুল জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান...
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














