স্টাফ রিপোর্টার: যশোর-৩ সদর আসনে ধানের শীষ প্রতিকের পক্ষে গণজোয়ার সৃষ্টি
হয়েছে। গত ১৫ বছরে যারা পতিত স্বৈরাচার সরকারের আমলে তাদের ভোটাধিকার
প্রয়োগ করতে পারেননি সেই তরুণ সমাজ এবার তাদের ভোট প্রদানের জন্য
উন্মুখ হয়ে আছে। ফলে আশা করা যাচ্ছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
হবে ব্যাপক উৎসব মুখর। আর এই নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের শীষ
প্রতিকের প্রার্থী আমাদের অত্যন্ত আপনজন অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে জনগণ
মাঠে নেমেছে। তারা অতীতের ধারাবাহিকতায় এবারও ধানের শীষ প্রতিকে তাদের
ভোট প্রদান করে যশোরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।
গতকাল যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া বাজারে স্থানীয়
আটরশী জাকের মঞ্জিলের কর্মীগ্রুপের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী
প্রচার সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ
হাসান টুকুন এসব কথা বলেন।
যশোর জেলা কর্মী গ্রুপের সহকারী কর্মী প্রধান (ব্যবস্থাপনা) ও যশোর সদর
উপজেলার কর্মী প্রধান আসাদুজ্জামানের সভাপতিত্বে এই নির্বাচনী প্রচার
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
সিরাজুল ইসলাম, বিএনপি নেতা কাজী কাশেম,তাইজুল ইসলাম, মোর্শেদ আলী
মধু,মোস্তাক আহমেদ, সদর উপজেলা যুপ্রেসক্লাব যশোরের সাবেক সহ সভাপতি ও
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি সাংবাদিক নেতা নূর ইসলাম,
বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যশোর ইন্সটিটিউট নাট্যকলা সংসদের সাধারণ
সম্পাদক আব্দুর রহমান কিনা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ঠিকাদার রাকিবুদ্দৌল্লাহ
শুভ্র,মুরাদ হোসেন, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যশোর আইটি পার্কের সাবেক
জিএম শাহরিয়াজ বিশ^াস সোহাগ, জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক মিলন
শেখ আপন, সাংস্কৃতিক কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।
এই মতবিনিময় সভায় জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয়
বিএনপি, যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের কয়েকশ
কর্মী সমর্থকসহ কয়েকশস্থানীয় নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় গত ১৫ বছর ধরে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতন ও জনগণের ভোটের
অধিকার নিশ্চিত করতে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে
যশোরের বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে জাহিদ হাসান টুকুন
বলেন, ৩৬ জুলাই আন্দোলনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সামনের
সারির নেতাকর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখে অমিত তাদেরকে
সার্বক্ষনিক সাহায্য ও সহযোগিতা করেছেন। আন্দোলন পরবর্তীতে তিনি
সমাজের শান্তি ও শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে
কাজ করেছেন। তার প্রয়াত পিতা যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী তরিকুল
ইসলামের পদাঙ্ক অনুসরন করে অমিত এই যশোর কে নতুন ভাবে সাজাতে চায়।
তিনি যশোরবাসীর কল্যানে তার পিতার মতো নিজেকে বিলিয়ে দিতেও প্রস্তুত
আছেন। তার মতো শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং বিনয়ী ও ধার্মিক মানুষ এই
সমাজে খুব কম আছ্ধেসঢ়; তিনি প্রতি সপ্তাহে ২ দিন নিয়মিত ভাবে রোজা
পালনের মাধ্যমে নবী করিম (সা:) এ আদর্শ বুকে ধারন করেন। তিনি বিপদে আপদে
সর্বদা মানুষের পাশে থাকেন। তিনি করোনার মহামারিতেও একদিনের জন্যও যশোর
ত্যাগ করেননি। তিনি সর্বদা করোনায় আক্রান্ত মানুষের সেবায় নিজেকে
নিয়োজিত রেখেছিলেন। স্বৈরাচার সরকারের আমলে বার বার হামলা মামলার শিকার
হয়েও তিনি কখনো কর্মীদের ছেড়ে যাননি। যশোরবাসীকে ছেড়ে যাননি। এমন
জনদরদী একজন নেতাকে যদি আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি করে মহান
জাতীয় সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের কল্যাণে তিনি কাজ করবেন এতা
কোন সন্দেহ নেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ
প্রতিকে সিল দিয়ে জননেতা অমিতকে আমাদের প্রতিনিধি করে জাতীয়
সংসদে আমরা যাতে পাঠাতে পারি তার জন্য সকলেই মিলে কাজ করতে হবে। যার যার
অবস্থান থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের জন্য কাজ
করতে হবে। পরে একটি প্রচার মিছিল এলাকা প্রদক্ষিন করে এবং বাজারের বিভ্নি
দোকানে দোকানে ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
Home
যশোর স্পেশাল ধানের শীষ প্রতিকের পক্ষে গণজোয়ার সৃষ্টি আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া বাজারে আটরশী কর্মীগ্রুপের...















