স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোর-৪ আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের নির্বাচনী প্রচার মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হুসাইন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।
যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, জেলা জামায়াত নেতা অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর আলতাফ হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।















