কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে উন্নয়নের ধারা অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন।

0
33

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- এম কোহিনুর আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ রাতের ভোটে ক্ষমতা দখল করে উন্নয়নের নামে লুটপাট করেছে। দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ মানুষ ভোট দিতে পারেনি। তিনি বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীকে ধানের শীষে ভোটদিয়ে নির্বাচিত করার আহবান জানান। তিনি গত ২৪ জানুয়ারী বিকাল ৪ টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের ধানের শীষের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এমএ হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম,শেখ তৈয়েবুর রহমান, কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা মহিলাদলের সম্পাদক সেতারা খাতুন,জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, বিএনপিনেতা সরদার মতিয়ার রহমান, অধ্যাপক আবুল কালাম আজাদ, শেখ হারুন অর রশিদ, যুবদলের আহবায়ক এম শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, স্বেচ্ছাসেবদলের আহবায়ক ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, কৃষকদলের আহবায়ক এসএম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালি, জাসাসের সভাপতি শিক্ষক জামাল ফারুক জাফরিন, সাধারন সম্পাদক আমিনুর ইসলাম, শ্রমিকদলের সভাপতি আকবার হোসেন খাঁন, সাধারন সম্পাদক আব্দুর রউফ, তাঁতীদলের সভাপতি আবুল কালাম, সম্পাদক গাজী সেরাজুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here