সেভ সোসাইটির প্রধান কার্যালয়ে এই ছাগল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন অনিতা মল্লিক, উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, যশোর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশিকুজ্জামান তুহিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যশোর সদর, যশোর, শাহজাহান নান্নু, সদস্য সচিব, এডাব যশোর জেলা শাখা, ছায়েরা খাতুন, নির্বাহী পরিচালক সৃষ্টিশীল মহিলা উন্নয়ন সংস্থা, আহসান হাবিব নির্বাহী পরিচালক ল্যাম্ফ যশোর, নিলুফার ইয়াসমিন নির্বাহী পরিচালক রাইজ, শেখ রাকিবুল ইসলাম নয়ন, নির্বাহী পরিচালক আমরা করবো জয়, রহিমা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর, যশোর,
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাঝে বিনা মূল্যে যে ছাগল বিতরণ করা হবে আপনারা তা লালনপালন করবেন, এর থেকে যাতে আরো ছাগলের বাচ্চা হয় যেমন একটা হতে দুটো, দুটো হতে ৪টা সেগুলিও যেন খুব যত্ন করে লালন পালন করবেন, যদি কোন অসুখ হয় তার জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
সেইসাথে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বা কোন নির্যাতন হলে মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরকে অভিযোগ দিতে পারেন।
এছাড়াও গণভোট সম্পর্কেও কথা বলেন। উপকারভোগীদের মধ্যে মর্জিনা বেগম বলেন আমাদের এই ছাগল পালন কালে যদি ছাগলের কোন অসুখ হলে আমরা তখন কোথায় কি চিকিৎসা করবো, তখন সেভ সোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন আপনারা নিশ্চিত থাকেন আমরা ছাগলের চিকিৎসা বিনামূল্যে প্রদান করবো। সভায় সভাপতিত্ব করেন সেভ সোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
আলোচনা শেষে ১৯জন দুঃস্থ মহিলাদের মাঝে ২টি করে মোট ৩৮টি ছাগল বিতরণ করা হয়।
আর্থিক সহযোগিতায়: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)
বাস্তবায়নে: সেভ সোসাইটি, উপশহর, যশোর।















