বেনাপোল থেকে এনামুল হকঃ যশোর ৮৫ শার্শা-১ আসন এর বাংলাদেশ জাতিয়তাবাদি দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটন এর মমতাময়ী মাতা মোছা: লতিফা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে ঢাকার এভার কেয়ার হাসপাতালে গত মঙ্গলবার(২৭ জানুয়ারী)দিনগত রাত ১১ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয় বেনাপোল বল ফিল্ড মাঠে। দল মত নির্বিশেষে হাজার হাজার জনতার উপস্থিতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে সাদিপুর বেলতলা পারিবারিক গোরস্থানে সমাধিস্থ করা হয়।
তিনি মৃত কালে তিনি ৪ ছেলে ১ মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
তার নামাযে জানাযায় উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনের শার্শা-১ আসন এর জামাত এর মনোনিত প্রার্থী মাওলানা আজিজুর রহমান,যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবেরুল হক সাবু,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত ,জেলা যুবদলের সাধারন সম্পাদক আনছারুল হক রানা,শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ,শ্রম বিষয়ক সম্পাদক সহীদ আলী বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, বিএনপি নেতা মফিজুর রহমান সজন বশিষ্ট ব্যবসায়ি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি শামছুর রহমান প্রমুখ।















