যশোরে তারেক রহমানের আগমন উপলক্ষে অভয়নগরে বিএনপির আনন্দ মিছিল

0
18

রাজয় রাব্বি‌, অভয়নগর (যশোর) : যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে অভয়নগরে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন বাজার হয়ে ফেরিঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ ও মাসুদ রানা।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজবাউর রহমান বেগ ডাবলু, মোহাম্মদ আলী বেগ সোনা, আক্তারুজ্জামান লিটন, ইকবাল হোসেন, আল-মহিউদ্দিন বাপ্পি, আব্দুর রশিদ বিশ্বাস এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজান হোসেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান মোগল সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইম উদ্দিন বিজয়, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামিম হোসেন, পৌর কৃষক দলের নেতা মফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস ও মাহাবুব হোসেন।
এছাড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা তুহিন, নওয়াপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইদুজ্জামান টনি, ছাত্রনেতা ফয়সাল হোসেন, তকিবুর রহমান, মাহাফুজুর রহমান ইউসুফ, নয়ন হোসেন, আলিউল ইসলাম স্বার্থ, মেহেদী হাসান মিঠুন, ইমন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here