স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন মধুগ্রাম এলাকায় তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মারুফ হোসেন (২৭) মধুগ্রাম এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি আভিযানিক দল জানতে পারে যে মারুফ তার বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র সংরণ করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। র্যাবের প থেকে জানানো হয়, আটককৃত মারুফ একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে যশোরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে র্যাব।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















