সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পিপলস পালস অ্যাসোসিয়েশন ও ইয়াভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ – ইয়ুথ ফেস্ট ২০২৬’ যশোর টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
যশোরকে ‘অরেঞ্জ সিটি’ হিসেবে ব্র্যান্ডিং করে আয়োজিত এই উৎসবে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সামাজিক বিভিন্ন সমস্যা ও তার স্মার্ট সমাধান নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘সবার আগে বাংলাদেশ’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে আসে নতুন মাত্রা। মোঃ নাফিস আনজুম রিফাত এর প্রযোজনায় চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন রোহিত রায়।
দেশাত্মবোধক গান, আবৃত্তি, বিতর্ক ও কনসার্টে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাসে জমকালো হয়ে ওঠা এই আয়োজনে কনসার্ট পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘ডিজাস্টার’।
ডাঃ আবুল আজাদ লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পিপলস পালস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নাফিস আনজুম রিফাত এবং ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়-এর উদ্যোগে এই সৃজনশীল আয়োজন বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব অনিন্দ্য ইসলাম অমিতকে আনুষ্ঠানিকভাবে ‘পিস এম্বাসেডর অব যশোর’ হিসেবে ঘোষণা করা হয়। তিনি তাঁর বক্তব্যে বেকারত্ব দূরীকরণে কম্পিউটার দক্ষতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।
রোহিত রায় এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইয়াভ ফাউন্ডেশনের ন্যাশনাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন বুলবুল, বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ রেজওয়ান খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এই আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে ছিল ইয়াভ কালচারাল ক্লাব, রেঞ্জার্স ভয়েস এবং ইয়াভ ইনোভেশন।
Home
যশোর স্পেশাল পিপলস পালস অ্যাসোসিয়েশন ও ইয়াভ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ – ইয়ুথ...















