যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়ি থেকে অস্ত্রগুলি উদ্ধার, আটক ৪

0
51

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোরের আলোচিত যুবলীগ ক্যাডার আরিফের বাড়িতে অভিযান চালিয়ে
বিদেশি ২টি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। আইন শৃঙ্খলা
বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব
হাসান সাকি ও জাকির হোসেন সাগর, আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার
তানিয়াকে।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকারোড বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের
বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এ অভিযান ।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে
যৌথবাহিনীর একটি টিম শনিবার দিবাগত রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায়
আড়াই ঘন্টা ধরে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি
ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি,
পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় আরিফের স্ত্রী ও দুই ভাইসহ চারজনকে
আটক করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৪টার দিকে আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায়
হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর যুবলীগের প্রভাবশালী ও
দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। পাশাপাশি তিনি শাহীন
চাকলাদারের ভাই সদর উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।
যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজি, নারীবাজি, মাদক ব্যবসা, অবৈধ
অস্ত্রের চোরাচালানীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তারা। এসময় জেলা ও কোতয়ালী
থানা পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে ছিাে আরিফ চক্রের ধহরম মহরম সম্পর্ক।এর আগেও
অস্ত্রসহ তারা একাধিকবার র‌্যাবের হাতে গ্রেফতার হলেও রহস্যজনক কারনে বারা বার কারামুক্ত হয়ে ফের
অবৈধ সব কর্মকান্ডে সক্রিয় হয়ে ওঠে। জুলাই বিপ্লবের পরে কিছু দিনের জন্য এই চক্রের সদস্যরা গা
ঢাকা দিলেও পরবর্তীতে তারা সক্রিয় হয়ে ওঠে। এই চক্রটি নির্বাচন বানচালের জন্য নানা তৎপরতার সঙ্গে
সম্পৃক্ত ছিলো বলে সূত্র নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here