মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন

0
11

মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর থেকেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ব্যালট বাক্সসহ অন্যান্য সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, বাগেরহাট-৩ আসনের মোংলা ও রামপালে মোট ভোট কেন্দ্র ১০৬টি। এরমধ্যে মোংলায় ভোট কেন্দ্র ৫২টি, আর রামপালে ৫৪টি। মোংলায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯টি আর রামপালে ১৭টি। এ আসনের একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গের ৪ জন। মোংলা ও রামপাল বাগেরহাট-৩ সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ২,৬৬,৮৬৪ জন।
এছাড়া মোংলা উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ১,২৩,৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১,৬১০ জন এবং নারী ভোটার সংখ্যা ৬২,১২১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৪ জন। উপজেলার মোট ৫২টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ আসনে নির্বাচনী মাঠে ৫ প্রতিদন্ধীতা করছে। এ আসনে দুই প্রার্থীর মধ্যে জমজমাট লড়াই হবে।
তারা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতিকের লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতিকের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। এছাড়ও এদের কাছাকাছি থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতিকের শেখ জিল্লুর রহমান। এছাড়াও এই আসনে আরও ২ জন প্রার্থী (স্বতন্ত্র ও ক্ষুদ্র দলীয়) প্রতিদ্বন্ধীতা করছেন।
প্রশাসনের কড়া নজরদারির মধ্যদিয়ে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভোটকেন্দ্র এবং এর আশেপাশে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নৌবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা বিশেষ টহল দল নিয়োজিত থাকবে। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমী জানায়, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘেœ কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here