যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি

0
11

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের চেয়ে ২৫ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া ফলাফলে জানা গেছে, আজিজুর রহমান মোট ১ লাখ ১৮ হাজার ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২৫ হাজার ৩৪৫। নির্বাচনের শুরু থেকেই আসনটিতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং দিনভর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণনা শেষে ফলাফল প্রকাশিত হলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, মোটরসাইকেল শোভাযাত্রা ও অভিনন্দন সমাবেশ করতে দেখা যায়নি দলীয় নেতাকর্মীদের। বিজয়ী প্রার্থী আজিজুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ তাদের রায় দিয়েছেন। তিনি শার্শার উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। অন্যদিকে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনও প্রাপ্ত ফলাফলের প্রতি সম্মান জানিয়ে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সর্বশেষ ভোট গণনা শেষে যশোর-১ (শার্শা) ১০২ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এরমধ্যে মাওলানা আজিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ১১৮২৫৫ ভোট আর ধানের শীষ প্রতিকের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২৯০৯।
যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) বেসরকারি ফলাফলে ১৭৫ টির কেন্দ্রে মোট ভোট ৪৮৪৮৬৬ এর মধ্যে দাঁড়িপাল্লার মোসলেহ উদ্দিন ফরিদ পেয়েছেন ১৬৮৪৯৮ ভোট। ধানের শীষ প্রতিকের সাবিরা নাজমুল মুন্নি পেয়েছেন ১৪৪৯৩১।
যশোর-৩: সদর আসনের ১৯০টি কেন্দ্রের ফলাফল শেষে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদেরকে (দাঁড়িপাল্লা) ৭,৮৯৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ১,৭৩,০২৩ ভোট। অন্যদিকে, মো. আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট। যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত) এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬,২৩,৪৬০ জন। যার মধ্যে পুরুষ ৩,০৭,৫৪৯ এবং নারী ভোটার ৩,০৫,৯০১ জন। সকাল থেকেই ১৯০টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিল। দিনভর দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই চললেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ‘নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার তৃণমূল কর্মীরা মাঠে ব্যাপক সক্রিয় ছিল। অন্যদিকে, জামায়াত আমিরের অনুসারীরাও সুসংগঠিতভাবে মাঠে থাকায় লড়াইটি শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি রূপ নেয়।
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে মোট কেন্দ্র ১৪৮টি। আর মোট ভোটার ৪,৫৮,৫৩১। এর মধ্যে দাড়িপাল্লার প্রার্থী গোলাম রসুল পেয়েছেন ১,৭৪,৬২১ ভোট। আর ধানের শীষ প্রার্থী ফারাজী মতিয়ার রহমান পেয়েছেন ১,২৮০৪৯ ভোট।
যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা প্রতীক) ৭৬,২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনকে (কলস প্রতীক) পরাজিত করেন। ইকবালের প্রাপ্ত ভোট ৪৭,২২৫। বিএনপির প্রার্থী ধানের শীষ পেয়েছে ৩০,৫০৮ ভোট। নির্বাচন ঘিরে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উল্লেখ্য, যশোর-৫ (মনিরামপুর) আসনটি ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৭১ জন। বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট গাজী এনামুল হক সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া যশোর-৬ (কেশবপুর) আসনের মোট ভোটার ছিল ২,২৯.১৬৩। ৮১টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতিকের অধ্যক্ষ মুক্তার আলী পেয়েছেন ৯১০৩৭ ভোট। ধানের শীষ প্রতিকের আবুল হাসান পেয়েছেন ৭৯১৫৯ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here