লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কে কুপিয়ে জখম করবার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তেলকাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছিলো। তারই জেরধরে শুক্রবার বেলা ১১ টার সময় কোটাকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ও তেলকাড়া গ্রামের কবির হোসেনের ছেলে শামীম শেখকে বাড়ির সামনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আশ্রুম মোল্যা ৬০,নান্টু সিকদার,শামীম মোল্লা, আকিদুল শেখ, সজিব মোল্যা,পলাশ মোল্যা,হাসান সিকদার সহ ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত ভাবে হামলা করে তাকে কুপিয়ে মারাত্মক যখম করে। তার চিৎকারে প্রতিবেশী ঠেকাতে আসলে তাদেরকে হামলা করে। ওই সময় তারা নান্নু শেখকে (৫২) কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। শামীমের শরীরের ১০/১২ জায়গায় কুপিয়ে জখম করেছে।নানু শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত শামীম বলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আমার উপর হামলা করে আমাকে কুপিয়ে আহত করেছে। বক্তব্য নিতে প্রতিপক্ষের কলস প্রতীকের সমর্থক আশ্রুম মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই। এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, ঘটনা শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাথে সেনাবাহিনীও রয়েছে।















