স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে বাবা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের থানা রোডস্থ নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি কর্মী খোকন হোসেন ও তার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইবন হোসেন। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালিব নির্বাচিত হন। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খান। নির্বাচনে পরাজিত হওয়ার পর শুক্রবার সকালে ধানের শীষের কয়েকজন সমর্থক স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। সে সময় ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। থানার ১০০ গজ দুরে ঘটনা ঘটলেও ১ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ইবনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, নির্বাচনের পরের দিন তার নির্বাচনী অফিসে হামলা চালানো হয়েছে। বিষয়টি হামলার বিষয়ে আগে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি। বরং হামলার দুই ঘন্টা পর ঘটনাস্থলে আসে। অফিসে ঢুকে তারা হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত হয়েছে। কিন্তু তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। এভাবে চলতে থাকলে এই আসনে ভয়াবহ অবস্থা তৈরি হবে। তিনি অবিলম্বে ওসি প্রত্যাহারের দাবি জানান। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নির্বাচনত্তোর সহিংসতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন যশোরের নির্বাচিত ৫ এমপি
শহিদ জয়, যশোর : যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন...
বিএনপি নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে কারবালা কবর স্থানে গিয়ে তরিকুল ইসলামের কবর...
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)...
ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতা-স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী অফিসে হামলা, ৪ জনকে কুপিয়ে-পিটিয়ে জখম
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে বাবা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার...
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের তুলরামপুর বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। নড়াইল সদর উপজেলায় তুলরামপুর বিল থেকে মো. শরিফুল ইসলাম (৪৮) নামে এক...
লোহাগড়ায় নির্বাচন পরবর্তী সহিংশতায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কে কুপিয়ে জখম করবার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ...















