নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে যশোর জেলার ইফতার প্রস্তুতকারী খাদ্যকর্মীদের সাথে ইফতার প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোর অফিসের সেমিনার হলে খাদ্যকর্মীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ইফতার প্রস্তুত প্রশিক্ষণে আলোচনা করেন যশোর নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান।
প্রশিক্ষক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রভাষক আশরাফুল আলম ও কেশবপুর নিরাপদ খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার দত্ত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতি, যশোর জেলার সাধারন সম্পাদক ও নিরাপদ খাদ্য পরিদর্শক কমিটির সদস্য দেলোয়ার হোসেন দিলসান। প্রশিক্ষণে যশোর জেলার ৩০টি হোটেল ও রেস্টুরেন্টের ইফতার প্রস্তুত ও বিক্রয়ের সাথে জড়িত ব্যাক্তিদের প্রশিক্ষন দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন রমজান মাসে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে অতিরিক্ত দাম বৃদ্ধি কোনোভাবে কাম্য নয়। আপনারা হোটেল রেস্টুরেন্ট সহ যারা ইফতার সামগ্রী বিক্রি করবেন অবশ্যই ঢেকে রাখতে হবে। পরিষ্কার টিস্যু বা স্বাস্থ্যসম্মত কাগজ ব্যতীত খবরের ছাপা কাগজ দিয়ে কোনো ফাস্টফুড কিংবা ইফতার বিক্রি করা যাবেনা। সবাই নিরাপদ খাদ্য গ্রহণ করবো। অনিরাপদ খাদ্য তৈরি ও বিক্রি করবোনা। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি করবোনা। এছাড়া ধূমপান থেকে সবাই বিরত থাকবো এবং অন্যদেরও নিরুৎসাহিত করবো।














