যশোর প্রতিনিধি : ভাড়া দেওয়া প্রচার মাইক ভাংচুরের প্রতিবাদে এবং ব্যবসার নিরাপত্তার দাবিতে বুধবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত দোকান বন্ধ রেখে ধর্মঘট, কর্মবিরতি, মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা মাইক লাইট মালিক ও শ্রমিক কল্যাণ সমিতি। গত ৫ অক্টোবর যশোরের বিভিন্ন স্থানে ৪ টি প্রচার মাইক ভাংচুর এবং লুট হওয়ার প্রতিবাদে সকাল ১১ টায় যশোর প্রেসকাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত। সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সমিতি নেতা মাসুদ পারভেজ মিঠু, দেলোয়ার হোসেন দুলু প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আমরা ব্যবসা করি। সব রাজনৈতিক অরাজনৈতিক অনুষ্ঠানে মাইক ভাড়া দেই। কিন্তু গত ৫ অক্টোবর যশোর সদর উপজেলা নির্বাচনের প্রচারের জন্য ভাড়া দেওয়া আমাদের ৪ টি মাইক সেট দুর্বৃত্তরা ভাংচুর ও লুট করে। এমন পরিস্থিতিতে আমরা মাইকভাড়া দিতে আতঙ্কে থাকছি ও ব্যবসায়ীকভাবে তিগ্রস্থ হচ্ছি। এ অবস্থায় নিরাপদে ব্যবসা করতে নেতৃবৃন্দ প্রশাসনের আশু হস্তপে কামনা করেন। মানববন্ধন শেষে সমিতির প থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করেন স্পীকার
যশোর ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি'র নেতৃত্বের সংসদীয় প্রতিনিধিদ আজ পাকিস্তানের পার্লামেন্ট হাউস (পাকিস্তানের সংসদ ভবন) পরিদর্শন...













