হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। যে কারণে রাজগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষ আতংকে রয়েছে। সম্প্রতি রাজগঞ্জ অঞ্চল থেকে গরু, মোটর সাইকেল, বাই সাইকেল, ইঞ্জিন ভ্যান চুরির ঘটনা ঘটেছে। জানাগেছে, গত ১৬ আগস্ট রাতে রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের মোজাফফার আলীর ৩ টি গরু তার গোয়াল ঘর থেকে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩ ল্য টাকা। ১৭ আগস্ট রাতে রাজগঞ্জের কোমলপুর গ্রামের মানিকের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩ ল্য টাকা। ২১ আগস্ট রাতে রঘুনাথপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক মিজানের সংসার চালানোর একমাত্র অবলম্বন তার ইঞ্জিন ভ্যানটি তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। গত ২৮ সেপ্টেম্বর রাতে রাজগঞ্জের কোমলপুর গ্রামের প্রবাসি আতিয়ার রহমানের বাড়ি থেকে তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২ টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১ ল্য ২০ হাজার টাকা। ২৮ সেপ্টেম্বর রাতে ত্রিপুরাপুর গ্রামের তাহাজুরের বাড়ি থেকে ১ টি বাই সাইকেল চুরি হয়। যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। পরে বাই সাইকেলসহ চোরকে ওই রাতেই আটক করে গ্রামবাসি। সম্প্রতি রাজগঞ্জ হাইস্কুলের গেটের সামনে থেকে সকাল বেলা রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শফিকুল ইসলামের ১ টি পালসার মোটর সাইকেল চুরি হয়। গত ২৮ সেপ্টেম্বর একই স্থান থেকে প্রায় একই সময় মোবারকপুর গ্রামের মুরগী ব্যবসায়ী রবিউল ইসলামের ১ টি বাজাজ মোটর সাইকেল চুরি হয়। গত ৪ অক্টোবর বিকালে রাজগঞ্জের ঝাঁপা গ্রামের দণিপাড়ায় হাডুডু খেলার মাঠের পাশের আব্দুল হামিদ দফাদারের বাড়ি থেকে ঝাঁপা বাঘাডাঙ্গি গ্রামের লাভলুর ১ টি পালসার ও শহিদুলের ১ টি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। ৪ অক্টোবর রাতে কোমলপুর গ্রামের মোটর সাইকেল চালক মতিয়ার রহমানের বাড়ির গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২ ল্য টাকা। এছাড়া রাজগঞ্জ হাইস্কুলের গেটের পাশ থেকে প্রায়ই ভ্যান, বাইসাইকেলসহ এ অঞ্চল থেকে আরো কিছু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ চোর চক্রের সদস্যদের আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানাগেছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













