শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের পক্ষ থেকে ২০২০ সালের ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৩শ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রত্যেক পরিবারকে ৪ হাজার ৫শত টাকা করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ডাক বাংলা হলরুমে এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ কালাম শুভ্র, ডিআরবিডিসিএস এর পরিচালক মোঃ মিজানুর রহমান, রেড ক্রিসেন্টের সদস্য শেখ আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘোরামী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল সহ রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্টের সদস্য হারুনার রশিদ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













