যশোরের নিশ্চিন্তপুর হতে ৫৯৩ বোতল ফেন্সিডিলসহ ০১জনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ০৯ অক্টোবর ২০২০ তারিখ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার এম এ শওকত আলী এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ০৬০০ ঘটিকায় যশোরের বেনাপোলস্থ নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর হতে ৫৯৩ বোতল ফেন্সিডিলসহ ০১জনকে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিলের সিজার মূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা। আটককৃত আসামীর নাম-মোঃ আল আমিন মোড়ল (২২), পিতা- মোঃ মাজহারুল মোড়ল, গ্রাম-আন্দোলপোতা, ডাকঘর-লক্ষণপুর, থানা-শার্শা, জেলা-যশোর। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার অপর দুই সহযোগী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামীদের নাম- (১) মোঃ ইব্রাহিম (২৫), পিতা-মোঃ রহিম মালেশিয়া গ্রাম-পাড়িগোপী (মাঝেরপাড়া), ২। মোঃ রমজান মিয়া (২৭), পিতা-মোঃ আয়নাল মিয়া, গ্রাম-দূর্গাপুর উভয়ের থানা-শার্শা, জেলা-যশোর উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...














