নজরুল ইসলাম, খেদাপাড়া প্রতিনিধি : মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামের বিশিষ্ট ওষুধ ব্যাবসায়ী মধুসূদন বিশ্বাস এর স্ত্রীর এবং মণিরামপুর সরকারি হাসপাতালের নার্স স্বপ্না পাল(৩৯) মরণ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১ঃ ৪৫ মিনিটে মণিরামপুর উপজেলা সদরের নিজ বাসায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার একমাত্র ছেলে সুদীপ্ত সৌমিক অভি মণিরামপুর সরকারি উচচ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। ২০০৩ সালের ২২ মে দিনাজপুর সদর উপজেলার মেয়ে স্বপ্না পালের বিবাহ হয় এবং ২০১০সাল থেকে তিনি অসহায় মানুষের সেবার জন্য নার্সিং এর মত মহৎ পেশাকে বেছে নিয়ে চাকুরীতে যোগদান করেন। দুবছর আগে তার শরীরে প্রথমে ব্রেষ্ট ক্যান্সার ধরা পড়ে। তারপর বাংলাদেশ এবং ভারতে তার চিকিৎসা চলে। চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হলেও দ্বিতীয় দফায় তার শরীরে লিভার ক্যান্সার ধরা পরে। অবশেষে চিকিৎসার সকল চেষ্ঠা ব্যার্থ হলে তিনি মারা যান। বিকালে গরীবপুর মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













