বাগআঁচড়া প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী গৃহবধূ (৩৩) ধর্ষিত হয়েছে। বৃহষ্পতিবার (৮অক্টোবর) রাতে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে শার্শা থারায় একটি মামলা হয়েছে যার নং- ১৫। জানা গেছে, বৃহষ্পতিবার রাতে আমলাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ঐ গ্রামের নুরাল মোড়লের ছেলে আব্দুল গফফার (৪০) ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে তার স্বামী ও স্থানীয়রা হাতে নাতে ধর্ষকে আটক করে। পরে রাজনৈতিক পরিচয় দানকারী প্রভাবশালী মহলসহ ধর্ষকের ভাইয়েরা এসে ধর্ষিতার আত্মীয় স্বজনকে মারধর করে জোরপূর্বক ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে যায় এবং বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...













