নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে গ্রিল ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ আয়েশা বেগম বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামের প্রবাসী রিপনের স্ত্রী আয়েশা বেগম তাঁর ছোট সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন এবং বড় ছেলে আরফিন রহমান অন্য রুমে থাকে। গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে যান। বড় ছেলে তার পড়ার রুমে না ঘুমিয়ে মায়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপর ২০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গৃহবধূর ঘুম ভেঙে গেলে তিনি বড় ছেলের রুমে লাইট জ্বলতে দেখেন। লাইট বন্ধ করার জন্য রুমের দিকে যাওয়ার সময় তিনি দেখতে পান, তাঁদের বাড়ির পাশের মৃত মিলনের ছেলে মো: মিলনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি রুমের ভেতরে দাঁড়িয়ে রয়েছে। এ সময় তাঁর চিৎকারে ছেলেসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘরে ঢুকে দেখা যায়, বসতবাড়ির গ্রিল ভেঙে চোরেরা রুমের ভেতরে প্রবেশ করে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ ৫০,০০০ টাকা এবং ১ ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ২,০০,০০০ টাকা) চুরি করে নিয়ে গেছে। ১৯ অক্টোবর রাত ৯টা হতে ২০ অক্টোবর রাত ৩টার মধ্যে যে কোনো সময় এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানার পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














