যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

0
12

যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন ইসলাম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামান ও সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতাকর্মীদের ওপর হামলায় নিহত ও আহতদের স্মরণ করেন। তাঁরা ওই ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে উল্লেখ করে নিহতদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে পল্টন ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের স্মরণে দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here