নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর উদ্যোগে
আলোচনা সভা ও রোড শো‘র আয়োজন করা হয়।
কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত আলোচনা সভায়
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার
বলেন, দেশে সড়ক দুর্ঘটনা ভয়াভহ আকার ধারণ করেছে। এটি
নির্মূল করার দায়িত্ব শুধু সরকারের নয়। এ দায়িত্ব আমাদের
সকলের। সকলকে চলাচলে সচেতন হতে হবে। যারা সড়ক
দুর্ঘটনায় নিহত ও আহত হয়ে পঙ্গু হারাচ্ছে , সরকার তাদের
পরিবারকে আর্থিক সহায় দিচ্ছে।
এসময় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী,
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার পার্শা
সানজানা,পলিটেকনিক ইন্সটিটিউটে ইনস্ট্রাক্টর ফাইয়াজ
আহমেদ, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ
জয়নুল আবেদীন, রোভার স্কাউটের যশোর অঞ্চলের সাধারণ
সম্পাদক আবু সাঈদ, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য আব্দার
রহমান, নিরাপদ সড়ক চাইয়ের যশোর জেলা শাখার সভাপতি এম
তারাজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন বিআরটিএ‘র
সহকারী পরিচালক জমির হোসেন। এর আগে সকালে জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে রোড শো‘র আয়োজন করা
হয়। বেলুন ফেস্টুন উড়িয়ে রোড শো‘র উদ্বোধন করেন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।














