নিজস্ব প্রতিবেদক: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে
১০টায় যশোর ক্লাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যশোর জেলা
কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান
অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (যুগ্ম
সচিব) মো. কাওছাকুল ইসলাম সিকদার। এতে সভাপতিত্ব করেন যশোরের
অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ।বাংলাদেশ নিরাপদ খাদ্য
কর্তৃপক্ষের যশোর জেলা কার্যালয় আয়োজিত এ কর্মশালায় সার্বিক
সহযোগিতা করে যশোর জেলা প্রশাসন। কর্মশালায় নিরাপদ খাদ্য নিশ্চিত
করতে বাজার ব্যবস্থাপনার গুরুত্ব, খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখা এবং খাদ্য
উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে নিরাপদ খাদ্য
ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জনস্বাস্থ্য
সুরক্ষায় নিরাপদ খাদ্যের বিকল্প নেই। এ জন্য খাদ্য ব্যবসায়ী, সংশ্লিষ্ট
কর্মকর্তা এবং ভোক্তা সবার মধ্যে সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি করা
প্রয়োজন।
Home
যশোর স্পেশাল যশোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত














