0
16

সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি:দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, দেশের চলমান অস্থিরতা, সহিংসতা ও অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবন ও জননিরাপত্তা হুমকির মুখে ফেলা হচ্ছে। এ ধরনের নাশকতা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তাঁরা অবিলম্বে সব ধরনের অপতৎপরতা বন্ধের দাবি জানান। একই সঙ্গে নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here