কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ করার লক্ষ্যে যশোরে যাত্রা শুরু করেছে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ভৈরব নদ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ও করনীয় শীর্ষক মত বিনিময়ে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। চার সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটির ঘোষনা দেওয়া হয়েছে। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় সামাজিক সংগঠন, নাগরিক সমাজ, তরুণ ও পরিবেশকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে পারস্পারিক মতবিনিময়ের মাধ্যমে এ কমিটির ঘোষনা হয় এবং এর কার্যপরিধি ও উদ্দেশ্য উপস্থাপন করা হয়।
সকলের উন্মুক্ত আলোচনার পর সভার সভাপতি ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আহবায়ক কমিটির ঘোাষনা দেন। আহবায়ক করা হয়েছে ব্যবসায়ী জাভেদ আহমেদ সুমনকে। সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন যশোর জেলা শাখারর সাধারণ সম্পাদক শেখ রাকিবুর ইসলাম নয়নকে। এ ছাড়াও ভৈরব নদের কচুরিপানা অপসারণের অন্যতম প্রধান উদ্যোক্তা ডাক্তার শেখ সাদিয়া মনোয়ারা উষা এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলামকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
মতবিনিময়ে অংশগ্রহনকারীরা বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তারমধ্যে উল্লেরখযোগ্য হলো নদের বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা নিয়মিত পরিষ্কার এবং অপসারিত কচুরিপানা নির্দিষ্ট স্থানে ব্যবস্থাপনা। নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা, দখল ও ভরাট বন্ধ করা। আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার আজিজুল হক মনি, যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠু, সিপিবি যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন,জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এর পরিচালক আজিজুল হক, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দিপক রায়, কলেজ শিক্ষক তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাংবাদিক তৌহিদ মনি, পরিবেশ কর্মী শেখ আহসান উল্লাহ ময়না, জাহিদুর রহমান জাহিদ গোলদার, ডাক্তার আব্দুল্লাহ, অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, আবু সাঈদ আতিকুর রহমান, শাহ আলম,মঞ্জুরুল আহিসান রিপনসহ অন্যরা।
নিজেদের আগামী উদ্যোগ নিয়ে আয়োজনে জাভেদ আহমেদ সুমন জানান,ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের উদ্যোক্তারা মনে করছেন শুধু ব্যক্তিগত প্রচেষ্টা নয়, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ, তরুণ ও পরিবেশকর্মীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই ভৈরব নদকে কচুরিপানামুক্ত ও প্রবহমান রাখা সম্ভব।














