যশোর ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি’র নেতৃত্বের সংসদীয় প্রতিনিধিদ আজ পাকিস্তানের পার্লামেন্ট হাউস (পাকিস্তানের সংসদ ভবন) পরিদর্শন করেছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ পার্লামেন্ট হাউসে সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন। এ সময় স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়। এসময় স্পীকার প্রতিনিধিদলসহ জাতীয় পরিষদ হলরুমও পরিদর্শন করেন। স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন














