জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

0
42

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি অবৈধ লাটাহাম্বারের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টায় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে জীবননগর প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া ফারিহা (১০) একই গ্রামের
গ্রামের আব্দুল গফুরের ছেলে সম্রাট আলীর বাইসাইকেলে চড়ে
স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল।পথে মনোহরপুর কালা মসজিদের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি লাটাহাম্বার গাড়ি সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে তাসফিয়া ছিটকে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় সাইকেলচালক সম্রাটের একটি হাত ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান। দুর্ঘটনার পর লাটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্য ব্যক্তিরা পালিয়ে যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিহার মৃত্যু হয়েছে। লাটাহাম্বারটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here