যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

0
12

যশোর অফিস : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক এম এ তমাল আহমেদের নেতৃত্বে মিছিলটি শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে বের হয়। এতে প্রায় ২০০ থেকে ২৫০ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি চিত্রা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, আশরাফুল কবির, কবির হোসেন এবং নগর যুবদলের আহ্বায়ক শেখ রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here