পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকারি দলের অব্যাহত সন্ত্রাস ও নির্বাচন আচরণ বিধি লংঘনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বেই বিএনপির প্রার্থী আব্দুল মজিদ ও তার সঙ্গীয়দের উপর আওয়ামীলীগের লোকজন হামলা, মারপিট ও মটরসাইকেল ও মাইক ভাংচুর করে ত্রাস সৃষ্টি ভয় দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, যে নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারবে না, সে প্রহসন নির্বাচনের প্রয়োজনে কি? আমরা এ নির্বাচন দেখতে চাই না। আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে চাই। আ’লীগ ভোট ডাকাতি করে ভোট ব্যবস্থাকে সমরে গলা টিপে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলব, আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনকে বলব আপনারা চোখ বুঝে থাকবেন না। যে সমস্ত আপত্তি দিয়েছি সেগুলি প্রত্যেকটি আইনী পদক্ষেপ গ্রহণ করুন। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, গড়ইখালী, লস্কর, চাঁদখালী, হরিঢালী ইউনিয়নে আওয়ামীলীগের কতিপয় নেতৃবৃন্দ বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। ২০ অক্টোবর নির্বাচনের দিন কেউ বিএনপির এজেন্ট হলে নির্বাচনের পরে তাদেরকে বাড়ী-ঘর জালিয়ে দেয়ার হুমকি দেয়ায় তিনি তীব্র নিন্দা জানান। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান, এ্যাড. জি,এ সবুর, মনিরুজ্জামান মন্টু, আবু হোসেন বাবু, এ্যাড. স.ম. বাবর আলী, তরিকুল ইসলাম, মিরাজুল হক নান্নু, মোমরেজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, শাহিনুল ইসলাম পাখি, রাজিবুল আলম বাপ্পী সহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
Home
খুলনা বিভাগ পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকারি দলের অব্যাহত সন্ত্রাস ও নির্বাচন...
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














