লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় হৃদরোগে আক্রান্ত চরম অসহায় এক ভ্যান চালক পরিবারের পাশে দাঁড়িয়েছে হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন। রবিবার(৩মে) বিকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে হৃদরোগে আক্রান্ত দরিদ্র ইনামুলের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সূত্র জানায়, লোহাগড়ার দিঘলিয়াস্থ ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে অসুস্থ ইনামলের স্ত্রী রেশমা বেগমের কাছে ৩০ কেজি চাল, ২ কেজি ডাল, ২লিঃ তেল, ৫ কেজি আটা, ১কেজি চিনি, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১টি হরলিকস, ২টি সাবান প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুর রহমান হিলু এ খাদ্য সহায়তা প্রদান করেন। ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল হাই, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান, মোঃ কামাল মোল্যা, শেখ কামাল, মোঃ লিখন মিয়া এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের নুরুল শেখের ছেলে ভ্যান চালক ইনামুল শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবণযাপন করছেন। তিনটি সন্তান ও স্ত্রীকে নিয়ে চরম অসহায় অবস্থা পরিবারটির। নেই কোন জমি। ভ্যান চালক এনামুলের মা ছমিরন নেছা বলেন, আমার ছেলে চলাচল করতে পারেনা। সংসার চালানোর কোন উপায় নাই। এই অসহায় অবস্থায় হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সহযোগিতা আমাদের বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক মুক্ত রহমান বলেন, আমরা সবসময়ই অসহায় দরিদ্রদের পাশে আছি, থাকবো। মানবসেবা অব্যাহত রাখবো।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















